নাটোরের সিংড়ায় মাদরাসা ও এতিমখানার উদ্যোগে পবিত্র কুরআন মাজীদের প্রথম সবক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার ইটালি ইউনিয়নের তুলাপাড়া বাঁশবাড়িয়া এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জমিরিয়া জামালুল উলুম ইসলামিক রিসার্চ সেন্টার, মাস্তুরাত মাদরাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দমদমা আল জামিয়াতুল কোরআনিয়া মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি আলী হাসান।
আলহাজ্ব মো. আব্দুস সাত্তার মৃধা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হিলফুল ফুজুল বাংলাদেশ ও সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা।
আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন নূরে মদিনা মাদরাসার পরিচালক মাওলানা আতিকুর রহমান সাদী, তেরবাড়িয়া মাদরাসার মুহতামিম মুফতি ফিরোজ আল মাহমুদ, চকসিংড়া শাহ পাড়া জামে মসজিদের খতিব মুফতি জাকারিয়া মাসউদ, অত্র মাদ্রাসার মুহতামিম মুফতি শাহ জামাল উদ্দিন রব্বানী।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আল জামালী হজ্ব ও উমরাহ কাফেলা।
লেখাটি পত্রিকার মফস্বল পাতার সংবাদ উপযোগী সংক্ষিপ্ত করে সকল তথ্য ঠিক রেখে তৈরি করে দাও। হেডলাইনটি সংক্ষিপ্ত ও আকর্ষণীয় করে দাও


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









