গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘১৬ জুলাই গোপালগঞ্জ গণহত্যাকারী ইউনূস গং-এর ফাঁসি চাই’ লেখা সংবলিত পোস্টার লাগানোর সময় এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম লিটন মন্ডল। তিনি গোপালগঞ্জ জেলা সদরের বেদগ্রাম এলাকার নির্মল মন্ডলের ছেলে।
পোস্টার লাগানোর সময় বিএনপির কয়েকজন নেতাকর্মী লিটন মন্ডলকে আটক করেন। পরে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদসহ কয়েকজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে এসে তার কাছ থেকে একটি ধারালো ছুরিসহ থানায় নিয়ে যায়।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, “এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









