কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.-এর পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.-এর চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির। সভায় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি বেশ কয়েকটি বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) এ. কে. এম. আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (ফাইন্যান্স) মো. আকরাম হোসেন (বিপিএম-সেবা), অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার রফিকুল ইসলাম (বিপিএম, পিপিএম), অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিন (বিপিএম-সেবা), এসএএফের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ (বিপিএম-সেবা), অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহ্সান, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার, ডিআইজি (ফাইন্যান্স) মো. আতিকুর রহমান (বিপিএম), অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিন, পুলিশ কল্যাণ ট্রাস্টের অতিরিক্ত ডিআইজি আহমদ মুঈদ (বিপিএম-সেবা), অতিরিক্ত ডিআইজি (রিওয়্যার অ্যান্ড মেইনটেন্যান্স) খন্দকার শামীমা ইয়াছমিন এবং পুলিশ ইন্সপেক্টর কামরুল হাসান তালুকদার।
এ ছাড়া ব্যাংকের স্বাধীন পরিচালক ড. মোমতাজ হাসান খান, সৈয়দ রফিকুল হক, মোহাম্মদ তফাজ্জল হোসেন (এফসিএ), কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দীন এবং কোম্পানি সচিব সাইফুল আলম (এফসিএস) সভায় উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









