স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ৫৪তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পরিচালনা পর্ষদের পরিচালক মো. জাহিদুল হক, ফেরদৌসা আহমেদ তানিয়া, ফারজানা সুলতানা, মো. সাহেদুল আলম, মো. হাফিজুর রহমান, সৈয়দ মাহমুদ চৌধুরী এবং স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান এফসিএস এবং স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের সিইও মহসীন হাওলাদার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









