শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মধ্যপ্রাচ্যের সংঘাত শেষ হওয়ার আশায় কমল তেলের দাম

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪০ এএম

আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫৯ এএম

মধ্যপ্রাচ্যের সংঘাত শেষ হওয়ার আশায় কমল তেলের দাম

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর মধ্যপ্রাচ্যের সংঘাত শিগগিরই শেষ হতে পারে—এমন আস্থা তৈরি হয়েছে। এর প্রভাবে তেলের দাম কমেছে। 

এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের (অপরিশোধিত তেল) দাম ১ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক শূন্য ৫ ডলারে নেমে এসেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের তেলের দামও কমে ব্যারেলপ্রতি ৯৪ ডলারের নিচে নেমেছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে গত মার্চ মাসে তেলের দাম রেকর্ড পরিমাণে—প্রায় ৫০ শতাংশ বেড়েছিল। সম্প্রতি তা ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নামে। তবে তা ৯০ ডলারের নিচে নামেনি। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই সপ্তাহান্তে পাকিস্তানে মার্কিন কর্মকর্তারা ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন। 

ট্রাম্পের এই মন্তব্য বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। বাজারে নতুন আশাবাদ তৈরি করেছে।

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.