দেশের প্রথম অটোমোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড(বিএআইএল) তিনটি ইলেকট্রিক যানবাহন (ইভি) ব্র্যান্ড উন্মোচন করেছে।
নতুন ব্র্যান্ডগুলো হলো, এমইভি (৪ চাকার যাত্রী ও কার্গো যান), গ্লাইডার (মোটরবাইক) এবং অটোম্যাক্স (৩ চাকার যান)। প্রতিটি ব্র্যান্ডের একাধিক প্রোটোটাইপ মডেল অটো শোতে প্রদর্শিত হয়েছে।
বিএআইএল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩ মাসের মধ্যে বাণিজ্যিক বিক্রি শুরু হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। খুব শিগগিরই প্রি-বুকিং চালু হবে। ২০২৬ সালের জুনে ঘোষিতব্য পরবর্তী বাজেট স্থানীয়ভাবে উৎপাদিত যানবাহনের দামের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। আমরা দেশের জনগণের জন্য সাশ্রয়ী মূল্যের যানবাহন নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপের প্রত্যাশা করছি।
বিএআইএল প্রতিশ্রুতি দিচ্ছে—৫ বছরের ওয়ারেন্টি এবং উন্নত বিক্রয়োত্তর সেবার মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন, পরিবেশবান্ধব ও সাশ্রয়ী মূল্যের স্থানীয়ভাবে উৎপাদিত ইলেকট্রিক যানবাহন দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









