নওগাঁর সাপাহারে জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও নারী নেতৃত্ব শক্তিশালী করতে মোবাইল ফোন বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ধাপে শিরন্টি ইউনিয়ন নারী পরিষদের পাঁচজন নেত্রীর হাতে একটি করে মোবাইল ফোন তুলে দেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের কার্যালয়ে উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)। সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি স্বপন কুজুর।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন ও আবু হাসনাত রেজা, উপজেলা জাতীয় আদিবাসী নারী পরিষদের সভাপতি সুমিত্রা রাজপুর এবং সহসভাপতি রুমি পাহান।
সভাপতির বক্তব্যে স্বপন কুজুর বলেন, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ইউনিয়ন পর্যায়ের নারী নেত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার ছয়টি ইউনিয়ন কমিটির নারী নেত্রীদের মধ্যে মোবাইল ফোন বিতরণ করা হবে।
তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগের ফলে সাংগঠনিক যোগাযোগ বাড়বে, কর্মপরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে এবং সংগঠনে নারী নেত্রীদের অংশগ্রহণ আরও সক্রিয় হবে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








