বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গ্রীষ্মকালীন ছুটি ও ঈদ উপলক্ষে ১৮ দিনের বন্ধে যাচ্ছে বেরোবি

প্রকাশিত: ২০ মে ২০২৬, ১১:০৫ এএম

আপডেট: ২০ মে ২০২৬, ১১:০৫ এএম

গ্রীষ্মকালীন ছুটি ও ঈদ উপলক্ষে ১৮ দিনের বন্ধে যাচ্ছে বেরোবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১৮ দিনের ছুটিতে যাচ্ছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে।

মঙ্গলবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান।

তিনি জানান, আগামী ২৪ মে থেকে ৮ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। একইসঙ্গে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ২২ ও ২৩ মে সরকারি ছুটি থাকায় শিক্ষার্থীরা অতিরিক্ত দুই দিনের ছুটির সুবিধা পাবেন। এছাড়া ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় প্রশাসনিক কার্যক্রমও আরও দুই দিন বন্ধ থাকবে।

সব মিলিয়ে দীর্ঘ এই ছুটি শেষে আগামী ৮ জুন থেকে পুনরায় নিয়মিত ক্লাস ও পরীক্ষা শুরু হবে। অন্যদিকে প্রশাসনিক কার্যক্রম চালু হবে ৭ জুন থেকে।

আবাসিক হল খোলা থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে রেজিস্ট্রার বলেন, “ছুটির সময় অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করেন। তাই তাদের সুবিধার্থে আবাসিক হল খোলা রাখা হবে। এছাড়া ঈদের দিন শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থাও থাকবে।”

বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী দীর্ঘ ছুটিকে স্বস্তির হিসেবে দেখছেন। কেউ পরিবার নিয়ে ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন, আবার অনেকে ছুটিতে বাড়ি ফেরার পরিকল্পনা করছেন।

ল/বে/কাও

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.