বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইবোলা বিধিনিষেধ সত্ত্বেও কঙ্গোকে বিশ্বকাপ খেলার অনুমতি যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ২০ মে ২০২৬, ১১:১৪ এএম

আপডেট: ২০ মে ২০২৬, ১১:১৪ এএম

ইবোলা বিধিনিষেধ সত্ত্বেও কঙ্গোকে বিশ্বকাপ খেলার অনুমতি যুক্তরাষ্ট্রের

ভয়াবহ ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আফ্রিকার তিন দেশের নাগরিকদের ওপের কঠোর ভ্রমন নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র। তবে আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে সেই নিয়ম শিথিল করা হচ্ছে। ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো ফুটবল দলের সদস্যদের বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য বিশেষ বিবেচনায় দেশে প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন।

আফ্রিকায় ইবোলায় মারাত্মক প্রার্দুভাব দেখা দেওয়ায় গত ২১ দিনের মধ্যে কঙ্গো, উগান্ডা কিংবা দক্ষিণ সুদান ভ্রমণ করেছেন- এমন অনাবাসিক বা বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ষ নিষিদ্ধ করা হয়েছিল। তবে এই তিন দেশের মধ্যে একমাত্র কঙ্গোই আসন্ন বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, কঙ্গো ফুটবল দলটি বেশ কিছুদিন ধরে ইউরোপে অবস্থান করে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে। তাই তারা এই ২১ দিনের নিষেধাজ্ঞার আওতায় পড়ার কথা নয়। তবে দলের কোনো সদস্য যদি গত তিন সপ্তাহের মধ্যে কঙ্গোতে অবস্থান করেও থাকেন, তবে তাদের জন্যও বিশেষ ছাড় দেওয়া হবে।

ফুটবল দল বিশেষ বিবেচনায় যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেও সাধারণ দর্শকদের জন্য এই নিয়ম শিথিল করা হচ্ছে না। 

বিশ্বকাপে ‘গ্রুপ এইচ’-এ থাকা ডিআর কঙ্গো আগামী ১৭ জুন টেক্সাসে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.