বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সকাল ১০টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার ভিডিপি একাডেমির প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছান তিনি।
সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, সিনিয়র সচিব মো. মনজুর মোর্শেদ চৌধুরী ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
পরে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এরপর প্যারেড গ্রাউন্ডে মঞ্চে আসেন প্রধানমন্ত্রী। সেখানে মহড়া শেষে অংশগ্রহনকারী সদস্যদের সঙ্গে করমর্দন করেন।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও আনসার ভিডিপির পরিচালকরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









