রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে ঈদে বাড়ি ফেরার জন্য শিক্ষার্থীদের বাস সুবিধা দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক মাসুদ রানা।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়-ঢাকা, বিশ্ববিদ্যালয়-বগুড়া হয়ে নাটোর এবং বিশ্ববিদ্যালয়-তিস্তা-কুড়িগ্রাম রুটে একটি করে বাস চলবে। এছাড়া বিশ্ববিদ্যালয়-সৈয়দপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় রুটে দুইটি বাসের অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি আরও জানান,প্রশাসন শিক্ষার্থীদের সুবিধার্থে এটার অনুমোদন দিয়েছে। এই একটা ধারা চালু হলো।এখন হইতো এই সুবিধা যদি পরবর্তী বাজেটে যদি বিশ্ববিদ্যালয় এই জাতীয় খাতে বাজেট বাড়ায়। তাহলে পরবর্তী বছরগুলোতে আরও বিস্তৃত্ব আকারে গাড়িগুলো দেয়া যাবে।
বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন ইসলাম বলেন, “ঈদুল আজহার ছুটিতে শিক্ষার্থীদের নির্বিঘ্নে নিরাপদে আনন্দে বাড়ি ফেরার জন্য আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল প্রসাশনের কাছে বিভিন্ন রুটে বাসে শিক্ষার্থীদের বাসায় পৌঁছে দেওয়ার দাবি করি, আগামী ২৩ তারিখ সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় থেকে বিভাগের বিভিন্ন রুটে বাস ছেড়ে যাবে । বিশ্ববিদ্যালয় প্রসাশনকে ধন্যবাদ জানাই শিক্ষার্থীদের প্রত্যাশায় সাড়া দেওয়ার জন্য শিক্ষার্থীদের সবার ঈদ যাত্রা নিরাপদ ও আনন্দ মুখর হোক।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









