জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের উদ্যোগে বিগত সরকারের আমলে গুমের শিকার হওয়া ছাত্রনেতাদের স্মরণে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘গুম থেকে প্রত্যাবর্তন: স্মৃতি, সংগ্রাম ও প্রেরণায় আনিসুর রহমান তালুকদার খোকনের ফিরে আসা’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে ছাত্রনেতাদের স্মরণে ক্যাম্পাসে গাছ লাগানো এবং দোয়া মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ,শরীয়তপুর-৩ আসনের সংসদ মিয়া নুরুউদ্দিন অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য জনাব হামিদুর রহমান হামিদ , জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা সারমিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সহ-বন ও পরিবেশে বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য সামসুজ্জামান সুরুজ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুউদ্দিন অপু বলেন, ‘‘ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপি দীর্ঘ ১৭ বছর দেশের মানুষকে সঙ্গে নিয়ে সংগ্রাম করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সব শ্রেণি-পেশা ও মতের মানুষ ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়েছিল।’’
বিশেষ অতিথির বক্তব্যে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, ‘‘বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও পুরান ঢাকার নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের অবদান ইতিহাসে মূল্যায়িত হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।’’
নিজের অভিজ্ঞতা তুলে ধরে আনিসুর রহমান খোকন বলেন, ‘‘তিনি ও তার সহযোদ্ধা জনি তিন মাস ১৭ দিন গুমের শিকার ছিলেন। তিনি আন্দোলন-সংগ্রামে নিহত ও নিখোঁজ ব্যক্তিদের স্মরণ করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।’’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমার ভাইদেরকে গুম করে অমানসিক নির্যাতন করা হয়েছে। আমার অনেক সহযোদ্ধাকে আমরা গুম থেকে ফেরেৎ পাইনি। আমরা এখনো জানিনা গুম হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আল-আমিন ,রাসেল, রানারা কি আদৌ বেঁচে আছে কি না। তাদের স্মরণে আজকের এই প্রোগ্রাম।’’
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









