জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বুলিং ও র্যাগিং প্রতিরোধ, প্রতিকার এবং এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, গত ২১ মে অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভার সিদ্ধান্ত মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং ও র্যাগিংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধ, প্রতিকার এবং অপসারণে সরকারের প্রণীত নীতিমালা বাস্তবায়নের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।
গঠিত কমিটির সভাপতি করা হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আর সাঈদ মো. মোস্তাফিজুর রহমানকে এবং আইসিটি সেলের সিস্টেম অ্যানালিস্ট মো. রেজাউল আলমকে কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. শামছুন নাহার, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান, আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক তামান্না আজিজ তুলি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









