মিয়ানমারের চলমান সংঘাতের প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
রবিবার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সীমান্ত পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে নজরদারি ইতোমধ্যে বাড়ানো হয়েছে।
বর্তমানে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করায় সীমান্তবর্তী বাংলাদেশি জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মিয়ানমারের অভ্যন্তরে সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাত আরও তীব্র হওয়ায় সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বেড়েছে। এ পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার সতর্ক অবস্থানে থেকে সার্বিক পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









