দীর্ঘদিন ক্যান্সারের সাথে যুদ্ধ করে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুসাইন ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা বিভাগের সভাপতি শারমিন আক্তার। তার মৃত্যুতে বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
জানা গেছে, হুসাইনকে দুটি কেমোথেরাপি দেওয়া হয়। দ্বিতীয় কেমোথেরাপিতে সে কিছুটা সুস্থ হয়ে উঠে। চিকিৎসকরা হাসপাতাল থেকে বাসায় নিয়ে গিয়ে কিছুদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। তবে হঠাৎ করে হুসাইনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আবার আইসিইউতে ভর্তি করা হয়।
বাংলা বিভাগের সভাপতি ড. শারমিন আক্তার বলেন, ‘‘হুসাইনের মৃত্যুর খবরে শুনে আমরা গভীরভাবে শোকাহত। তাকে এখন ভারতে থেকে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। হুসাইন খুব ভালো এবং লাজুক স্বভাবের ছিল। এভাবে চলে যাবে আমরা কল্পনা করি নাই।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









