ময়মনসিংহের ভালুকায় কার্যক্রম নিষিদ্ধ (ছাত্র লীগ) সংগঠনের উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ আট নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার রাতে রাজধানীর উত্তরা আজমপুরের একটি বাসা থেকে ছয়জনকে গাজীপুরের ডিবি পুলিশ এবং ভালুকায় দুই জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তার নেতাকর্মীরা হলেন- ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতি শামীম আহমেদ (৩২), সহসভাপতি সাখাওয়াত হোসেন (৩১), পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রোহান (৩০), সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার সাজিদ (২৮), উপজেলা ছাত্রলীগ নেতা তসলিম মিয়া (৩০), সাকিব সাহান কাওছার (২০), মেহেদী হাসান (১৯) ও ভালুকা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রাহাতুল ইসলাম ইশান (২৬)।
ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন , উত্তরা থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর ডিবি পুলিশ। ভালুকা থানায় গ্রেপ্তার কাওছার ও মেহেদীকে দ্রুত বিচার আইনের মামলায় ময়মনসিংহের আদালতে সোপর্দ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









