সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

আন্তবিশ্ববিদ্যালয় টেবিল টেনিসে চ্যাম্পিয়ন আইইউবি

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৪ পিএম

আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৪ পিএম

আন্তবিশ্ববিদ্যালয় টেবিল টেনিসে চ্যাম্পিয়ন আইইউবি

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের আয়োজনে ‘ইন্টার-ইউনিভার্সিটি টেবিল টেনিস ফেস্ট ২০২৬’-এর পুরুষ দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)।

গত সোম ও মঙ্গলবার ঢাকার শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে দুই দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয় থেকে ১৭৪ জন পুরুষ ও ৩৬ জন নারী খেলোয়াড় অংশ নেন। এতে জাতীয় পর্যায়ের র‍্যাঙ্কিংপ্রাপ্ত খেলোয়াড়ও ছিলেন।

এলিট পর্যায়ের পুরুষ দলগত ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতে নেয় আইইউবি। এর আগে সেমিফাইনালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে পরাজিত করে তারা। চ্যাম্পিয়ন হওয়ায় আইইউবি দল ট্রফির পাশাপাশি ১৫ হাজার টাকা প্রাইজমানি পায়।

নারী এককের এলিট শ্রেণিতে আইইউবির সায়মা হলের আবাসিক শিক্ষার্থী মোছা. ইম্পা খাতুন (সমাজবিজ্ঞান ও মানববিদ্যা) চতুর্থ স্থান অর্জন করেন।

আইইউবি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মো. হাফিজুর রহমান এবং মো. কামরুজ্জামান। মঙ্গলবার অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.