গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. ঈশিতা রায়। আগামী তিন বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ২৫(২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. শামসুল আরেফিনকে বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব থেকে অবমুক্ত করে তার স্থলে অধ্যাপক ড. ঈশিতা রায়কে আগামী তিন বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী প্রাপ্য ভাতাদি পাবেন।
নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে অধ্যাপক ড. ঈশিতা রায় বলেন, ‘‘চেয়ারম্যান হিসেবে ইতিপূর্বেও আমি দায়িত্ব পালন করেছি। বিধি মোতাবেক পুনরায় এই দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। এটি একটি গুরুত্বপূর্ণ একাডেমিক দায়িত্ব। আমি চেষ্টা করব, যথাযথভাবে এ দায়িত্ব পালন করতে। বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা আমার প্রতি যে প্রত্যাশা রাখেন, সেই প্রত্যাশা যেন পূরণ করতে পারি, সে চেষ্টাই থাকবে আমার।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









