মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

হিট প্রকল্পে প্রতিটি ব্যয়ের অনুমোদন ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: খুবি উপাচার্য

প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ০৭:৩৪ পিএম

আপডেট: ০৩ মার্চ ২০২৬, ০৭:৩৪ পিএম

হিট প্রকল্পে প্রতিটি ব্যয়ের অনুমোদন ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: খুবি উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, প্রকল্পকে ব্যক্তিগত উদ্যোগ হিসেবে দেখার সুযোগ নেই; বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিধিবিধান মেনে চলতে হবে, প্রতিটি ব্যয়ের অনুমোদন নিশ্চিত করতে হবে এবং ব্যয়ে স্বচ্ছতা বজায় রাখতে হবে। দক্ষ জনবল নিয়োগের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে ‘ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ট্রেনিং ফর এসপিএম টিম’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্যে একপর্যায়ে এ কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, দেশের সার্বিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্য করেই হিট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের মূল লক্ষ্য গবেষণার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া। তিনি বলেন, কোনো প্রকল্পের সাফল্য দৃশ্যমান হলে তা সংশ্লিষ্ট সবার জন্য গর্বের বিষয় হয়ে ওঠে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অপারেশন ম্যানুয়াল ও সরকারের ক্রয়নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে। তিনি আরও বলেন, প্রকল্পকে ব্যক্তিগত উদ্যোগ হিসেবে দেখার সুযোগ নেই; বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিধিবিধান মেনে চলতে হবে, প্রতিটি ব্যয়ের অনুমোদন নিশ্চিত করতে হবে এবং ব্যয়ে স্বচ্ছতা বজায় রাখতে হবে। দক্ষ জনবল নিয়োগের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

হিট প্রকল্পের প্রকল্প পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিট প্রকল্পের চিফ ইমপ্লিমেন্টেশন অফিসার এ কে এম মোখলেসুর রহমান এবং ইউএটিএফএস, খুলনা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. ওয়াসিউল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে রিসোর্স পারসন হিসেবে হিট প্রকল্পের সিনিয়র ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মো. মনসুরুজ্জামান খান প্রকল্প বাজেট প্রণয়ন, ব্যয় ব্যবস্থাপনা, আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ এবং অডিট-সংক্রান্ত বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এসপিএম টিমের সদস্যরা অংশগ্রহণ করছেন।

পরে খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের এসপিএম সদস্যরা উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, হিট প্রকল্পের প্রকল্প পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান এবং চিফ ইমপ্লিমেন্টেশন অফিসার এ কে এম মোখলেসুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ইউএটিএফএস, খুলনা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.