বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

লাইন ভেঙে তেল নেওয়ার প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১০:৩৭ পিএম

আপডেট: ২৯ মার্চ ২০২৬, ১০:৩৭ পিএম

লাইন ভেঙে তেল নেওয়ার প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

সাভার নবীনগরে পাম্পে লাইন ভেঙ্গে জারে তেল নেওয়ার সময় প্রতিবাদ করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে মারধর ও গায়ে তেল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে তেল পাম্পের একজন কর্মচারী ও অভিযুক্ত ওই যুবকের নামে।

রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে সাভারের নবীনগরের নবীনগর সিএনজি ফুয়েলিং অ্যান্ড ফিলিং স্টেশনে এ ঘটনাটি ঘটে। 

ভুক্তভোগী শিক্ষার্থী সৌরভ রানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের (৫১ তম) ব্যাচের শিক্ষার্থী।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও জাবির ইতিহাস বিভাগের (৪৮ তম) ব্যাচের শিক্ষার্থী শাকিল ইসলাম বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী তার মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। এসময় হঠাৎ লাইন ভেঙ্গে পিছনে থেকে এসে জারে তেল নিচ্ছিলেন অভিযুক্ত ওই যুবক। এসময় ভুক্তভোগী শিক্ষার্থী সৌরভ সেটার প্রতিবাদ করেন। প্রতিবাদ করায় অভিযুক্ত ওই যুবক ক্ষুব্ধ হয়ে তার সাথে থাকা কয়েকজন মিলে সৌরভকে মারধর করেন। এছাড়াও সেসময় পাম্পের যে কর্মচারী তেল দিচ্ছিলেন তিনি সৌরভের শরীরে জ্বালানি তেল ঢেলে দিয়ে আগুন ধরানোর চেষ্টা করেন।  

তিনি আরও বলেন, মারধরের পর পাম্পের ওই কর্মচারী ফোন দিয়ে আরও কয়েকজন যুবককে নিয়ে আসেন ভুক্তভোগীকে মারধরের জন্য। পরবর্তীতে আমরা কয়েকজন মিলে সৌরভকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে আসি।

এ বিষয়ে কথা বলার জন্য পাম্পের মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

তাহমিদুর/জাবি/অই

অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.