শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বেরোবিতে ১২ এপ্রিল থেকে চার দিনব্যাপী শহিদ আবু সাঈদ বইমেলা

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পিএম

আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পিএম

বেরোবিতে ১২ এপ্রিল থেকে চার দিনব্যাপী শহিদ আবু সাঈদ বইমেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের স্মরণে দ্বিতীয়বারে মতো চার দিনব্যাপী ‘শহীদ আবু সাঈদ বইমেলা-২০২৬’ আগামী ১২ এপ্রিল (রবিবার) থেকে শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা স্মারক মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে।

শনিবার (১১ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এক মতবিনিময় সভা শেষে মেলা আয়োজক কমিটির আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান এসব তথ্য জানান।

এ সময় তিনি আরো জানান, বইমেলার উদ্বোধন করবেন শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

এ সময় ড. মো. মনিরুজ্জামান বলেন, দেশে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষিতে সরকারের নির্দেশনা মোতাবেক প্রতিদিন দুপুর দেড়টা থেকে বিকেল ৬টা পর্যন্ত বইমেলা চলমান রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত বইমেলা চলবে।

তিনি জানান, বইমেলায় প্রতিদিন আলোচনা অনুষ্ঠান, লেখক আড্ডা, আবৃত্তি ও গ্রন্থ পর্যালোচনার পাশাপাশি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

মতবিনিময় সভায় আয়োজক কমিটির অন্যান্য সদস্য, শিক্ষার্থী, প্রকাশনী সংস্থা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

মাসফিকুল/বেরোবি/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.