সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

খুবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১০:২৪ পিএম

আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ১০:২৪ পিএম

খুবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিকেলে ২০টি ইভেন্টে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

রবিবার (১২ এপ্রিল) শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় তিনি বলেন, খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ তাদের নেতৃত্বগুণের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরও বেশি জাতীয় পর্যায়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যাপারে তিনি উৎসাহ প্রদান করেন।

পরিশেষে তিনি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং আয়োজক শারীরিক শিক্ষা চর্চা বিভাগের সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মো. আশরাফুল আলম। সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন।

এবারের প্রতিযোগিতায় ছাত্রীদের দলগত ইভেন্টে স্থাপত্য ডিসিপ্লিন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ছাত্রদের ব্যক্তিগত ইভেন্টে যৌথভাবে রসায়ন ডিসিপ্লিনের অনিক গোলদার ও ফার্মেসি ডিসিপ্লিনের সম্রাট চ্যাম্পিয়ন হন। অন্যদিকে ছাত্রীদের ব্যক্তিগত ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন শিক্ষা ডিসিপ্লিনের সাজিয়া মাহিন মিথী।

এর আগে সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। এসময় বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থী শুভদীপ গোলদার ও এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের শিক্ষার্থী অনিন্দিতা বিশ্বাস।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.