বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মাজার হামলা ও পীর হত্যার প্রতিবাদে জাবিতে কর্মসূচি

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৮:২২ পিএম

আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পিএম

মাজার হামলা ও পীর হত্যার প্রতিবাদে জাবিতে কর্মসূচি

কুষ্টিয়ায় মাজারে হামলা-অগ্নিসংযোগ, সুফি ইমাম শামীমকে হত্যা ও সারাদেশে সংঘটিত মবসন্ত্রাস এবং নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৪টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। 

এ সময় তারা 'মব সন্ত্রাসের বিরুদ্ধে গড়ে তোলো আন্দোলন', 'মাজারে হামলা কেন?', 'পীর শামীমদের খুনিদের অবিলম্বে গ্রেপ্তার কর' প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করে। 

দুর্বার আদির সঞ্চালনায় জাবি শাখা ছাত্র ইউনিয়নের প্রচার সম্পাদক আনিকা তাবাসসুম ফারাবী বলেন, কুষ্টিয়ায় পীর শামিমের ওপর পুলিশের উপস্থিতিতে যে হামলা হয়েছে, তা কোনোভাবেই ‘মব হামলা’ নয়; এটি একটি পরিকল্পিত ও সংগঠিত হত্যাকাণ্ড। সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনা বারবার ঘটছে, যেখানে নির্দিষ্ট একটি গোষ্ঠী ভিন্নমত বা ভিন্ন পরিচয়ের মানুষকে টার্গেট করে আক্রমণ করছে। শাহবাগসহ বিভিন্ন স্থানে শুধু চেহারা বা পরিচয়ের ভিত্তিতে মানুষকে চিহ্নিত করে হামলার ঘটনাও ঘটেছে, যা দেশের সামাজিক নিরাপত্তা ও সহনশীলতার জন্য মারাত্মক হুমকি। 

তিনি আরো বলেন, একটি নির্বাচিত সরকার থাকা সত্ত্বেও এ ধরনের সহিংসতা অব্যাহত থাকা গণতন্ত্রের জন্য লজ্জাজনক। অপরাধীরা যেন কোনোভাবেই পার পেয়ে যেতে না পারে, সে জন্য সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তোলা হবে। দেশে যেখানে সেখানে সন্ত্রাস ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানাই। 

এ সময় জাবি শাখা ছাত্রইউনিয়নের সাধারণ সম্পাদক আবরার হক বিন সাজেদ (ফাইজান অর্ক), সাংগঠনিক সম্পাদক মায়িশা মনি,বিপ্লবী ছাত্র মৈত্রীর সংগঠক সোমা ডুমরিসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.