রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গোবিপ্রবিতে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠন

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পিএম

আপডেট: ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পিএম

গোবিপ্রবিতে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ (সাদা দল)-এর ৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) প্রকাশিত এক তালিকায় ৭ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুব হাসান এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. এস. এম. আহসান (সৌরভ)।

এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম এবং বিএমবি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম। কমিটির সদস্য হিসেবে রয়েছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদুল আলম, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. নুরুজ্জামান এবং এসসিই বিভাগের প্রভাষক এস. এম. ফয়সাল রাব্বী।

এ বিষয়ে সাদা দলের আহ্বায়ক ও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুব হাসান বলেন, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে আমি বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরো গতিশীল ও মানসম্মত করার প্রত্যয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি।”

তিনি আরো বলেন, “আমরা একটি সুস্থ, গণতান্ত্রিক ও সহনশীল একাডেমিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সব শিক্ষককে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। শিক্ষক সমাজের ন্যায্য অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে এই পরিষদ সক্রিয় ভূমিকা পালন করবে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রায় সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.