বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নোবিপ্রবিতে বায়োসেফটি-বায়োসিকিউরিটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পিএম

আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ১০:০৪ পিএম

নোবিপ্রবিতে বায়োসেফটি-বায়োসিকিউরিটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের উদ্যোগে ‘Hands-on Training on Biosafety and Biosecurity’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিই বিভাগের চেয়ারম্যান ড. মো. আবু নাসার মিয়া। 

অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাফিজুল ইসলাম এবং সহকারী অধ্যাপক  মো. আব্দুল কাদের।

তিন দিনব্যাপী এই কর্মশালায় শিক্ষার্থীদের বায়োসেফটি ও বায়োসিকিউরিটি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মাধ্যমে তারা ল্যাবরেটরিতে নিরাপদভাবে কাজ করার কৌশল, গুড ল্যাবরেটরি প্র্যাকটিস (GLP), বায়োসেফটি লেভেল, রিস্ক গ্রুপ এবং বিভিন্ন ধরনের হ্যাজার্ড সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করেন।

আয়োজকদের মতে, এই প্রশিক্ষণ শিক্ষার্থীদের গবেষণা ও ল্যাবভিত্তিক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থী নুসরাত জাহান নিশাত বলেন, “প্রশিক্ষণটি ছিল অত্যন্ত শিক্ষণীয় ও তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে আমরা ল্যাবের যন্ত্রপাতি নিরাপদভাবে ব্যবহারের নিয়ম এবং নিজের ও সহকর্মীদের সুরক্ষা বজায় রেখে কাজ করার কৌশল সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছি। ভবিষ্যতে এসব জ্ঞান আমাদের কাজে সহায়ক হবে।”

শিক্ষার্থী মো. ইয়াসিন বলেন, “এই প্রশিক্ষণ আমাদের একাডেমিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করেছে। ল্যাবরেটরির নিরাপত্তা, সঠিক পদ্ধতি অনুসরণ এবং বিভিন্ন ঝুঁকি মোকাবিলার বিষয়ে আমরা গভীর ধারণা পেয়েছি, যা গবেষণা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিজিই বিভাগের চেয়ারম্যান ড. মো. আবু নাসার মিয়া বলেন, “শিক্ষার্থীরা ল্যাবরেটরি কার্যক্রম শুরু করার পূর্বেই নিরাপত্তা, সুরক্ষা ও প্রয়োজনীয় নিয়মাবলি সম্পর্কে সুস্পষ্ট তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করবে, এই কর্মশালা সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বৃহৎ পরিসরে বিভাগ তথা নোবিপ্রবিতে এ ধরনের উদ্যোগ এই প্রথম, যা শিক্ষার্থীদের যন্ত্রপাতি ও রাসায়নিক দ্রব্য ব্যবহারে দক্ষতা, সচেতনতা এবং জীবন-নিরাপত্তা নিশ্চিত করবে। এর ফলে বিভাগের মূল্যবান ল্যাবরেটরি রাসায়নিক দ্রব্য ও সরঞ্জামসমূহ আরও সুশৃঙ্খল, নিরাপদ ও কার্যকরভাবে ব্যবহারের পথ সুগম হবে।”

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.