বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় আড়াই হাজার কোটি ডলার: পেন্টাগন

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পিএম

আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পিএম

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় আড়াই হাজার কোটি ডলার: পেন্টাগন

ইরানের সঙ্গে যুদ্ধে মাত্র দুই মাসে যুক্তরাষ্ট্রের অন্তত ২৫ বিলিয়ন (২ হাজার ৫০০ কোটি) ডলার খরচ হয়েছে বলে জানান পেন্টাগনের শীর্ষ এক কর্মকর্তা।

বুধবার (২৯ এপ্রিল) হাউজ আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে অংশ নিয়ে পেন্টাগনের ভারপ্রাপ্ত আন্ডারসেক্রেটারি (কম্পট্রোলার) জুলস হার্স্ট এই তথ্য জানিয়েছেন।

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে শুনানিতে উপস্থিত হয়ে জুলস হার্স্ট জানান, যুদ্ধের এই ব্যয়ের বড় অংশই খরচ হয়েছে গোলাবারুদ ও সমরাস্ত্রের পেছনে। এ ছাড়া সামরিক অভিযান পরিচালনা এবং ক্ষতিগ্রস্ত সরঞ্জাম প্রতিস্থাপনেও বড় অঙ্কের অর্থ ব্যয় হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের কী পরিমাণ আর্থিক ক্ষতি হচ্ছে, তা নিয়ে মার্কিন আইনপ্রণেতাদের মধ্যে দীর্ঘদিনের উদ্বেগ ছিল। ডেমোক্র্যাট সদস্যরা অভিযোগ করে আসছিলেন যে, কংগ্রেসের অনুমোদন ছাড়াই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ব্যয়বহুল যুদ্ধ শুরু করেছেন।

শুনানিতে জানানো হয়, কেবল গোলাবারুদ শেষ হওয়া নয়, ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জুলস হার্স্ট আরও জানান, যুদ্ধের প্রকৃত খরচ নিরূপণ করা হচ্ছে এবং ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত সামরিক অবকাঠামো পুনর্নির্মাণের জন্য কংগ্রেসের কাছে আলাদা তহবিল চাওয়া হতে পারে।

উল্লেখ্য, ২০২৭ অর্থবছরের জন্য ট্রাম্প প্রশাসন ১.৫ ট্রিলিয়ন ডলারের যে বিশাল সামরিক বাজেট প্রস্তাব করেছে, তার পক্ষে যুক্তি দিতেই এই শুনানির আয়োজন করা হয়। তবে ইরান যুদ্ধের ক্রমবর্ধমান ব্যয় এবং সামরিক সরঞ্জামের ঘাটতি নিয়ে আইনপ্রণেতাদের কঠোর প্রশ্নের মুখে পড়েন পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা।

সূত্র : আল-জাজিরা

সা

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.