ঈদুল আজহা উদযাপন শেষে আগেভাগেই ফিরতে শুরু করেছেন রাজধানীতে। যাত্রাবাড়ী বাসস্ট্যান্ড ও কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।
শনিবার (৩০ মে) রাজধানীর স্টেশন এলাকায় বেড়েছে মানুষের ব্যস্ততা ও ফিরতি যাত্রীদের ভিড়। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতেও উল্লেখযোগ্য সংখ্যক যাত্রীর উপস্থিতি চোখে পড়েছে।
শুধু ঈদের ফিরতি যাত্রাই নয়, ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন কেউ কেউ। কমলাপুর রেলস্টেশনে আজ তেমন যাত্রীদেরও দেখা মিলেছে।
স্টেশনে দায়িত্বরত নিরাপত্তাকর্মী বলেন, ‘‘সকালে ফিরতিযাত্রার মানুষের চাপ ছিল। আপাতত কিছুটা কম। তবে এখনো সেভাবে মানুষের ফেরা শুরু হয়নি। দুদিন পর স্টেশনে পা ফেলা যাবে না। এখন ফিরছে, তবে তুলনামূলক কম। শেষে ঢাকায় ফিরছেন মানুষ, কেউ যাচ্ছেন বাড়িতে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









