রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত ‘পাটালি গ্রুপ’-এর সেকেন্ড ইন কমান্ড শামীম পাটালিসহ ৮ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-২। এ সময় তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র ও তাজা গুলি উদ্ধার করা হয়।
রবিবার (২৮ জুন) র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে সংঘবদ্ধ ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত একটি চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চক্রের গুরুত্বপূর্ণ সদস্য শামীম পাটালিসহ মোট আটজনকে আটক করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারদের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে দুপুর ২টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান গ্রেপ্তারদের পরিচয়, অভিযোগ, উদ্ধার হওয়া অস্ত্র-গোলাবারুদ এবং অভিযানের বিস্তারিত তুলে ধরবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









