রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫০ এএম

আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫২ এএম

বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কারণে অমর একুশে বইমেলা কিছুটা পিছিয়ে গেলেও অবশেষে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি।

সরেজমিন বাংলা একাডেমি প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, স্টল নির্মাণের কাজ অনেকটাই এগিয়েছে। বাঁশের কাঠামোয় দাঁড়িয়ে গেছে স্টলের অবয়ব। সেই সঙ্গে চলছে স্টল বিন্যাস ও বরাদ্দ চূড়ান্তের কাজ। এতে ব্যস্ত সময় পার করছেন মেলা পরিচালনার সঙ্গে যুক্তরা।

প্রকাশকদের দাবির প্রেক্ষিতে এবার স্টল ভাড়া কমানো হয়েছে ২৫ শতাংশ। মেলা পরিচালনা কমিটি জানিয়েছে, আবেদন প্রক্রিয়া এখনও চলমান তাই অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা আরও বাড়তে পারে বলে তারা ধারণা করছে।

বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, এ বছর ৫৫৪টি প্রকাশনা ও প্রতিষ্ঠানকে ৮৫৬টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দ প্রতিষ্ঠানগুলোকে ৯ ফেব্রুয়ারির মধ্যে স্টল ভাড়ার অর্থ পরিশোধ করতে হবে। প্রতি বছরের মতো এবারও বইমেলা অনুষ্ঠিত হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের বিস্তৃত এলাকায়। 

বাংলা একাডেমি প্রাঙ্গণে এখন পর্যন্ত ৫৭টি প্রতিষ্ঠানকে ৯১টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে থাকছে একটি প্যাভিলিয়ন। 

অন্যদিকে সোহরাওয়ার্দী উদ্যান অংশে এ পর্যন্ত ৪৯৭টি প্রতিষ্ঠানকে ৭৬৫টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। এ অংশে থাকছে ৩৬টি প্যাভিলিয়ন। সব মিলিয়ে এ বছর বইমেলায় ৩৭টি প্যাভিলিয়ন থাকছে এবং ৮১টি লিটল ম্যাগাজিনকেও ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.