রাজধানীর কামরাঙ্গীরচরে একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুর ৩টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরের মিডিয়া সেলের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে সার্ভিসের দুইটি ইউনিট ৩টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌছায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









