রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়লে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
রবিবার (২৬ জুলাই) রাতে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মিরপুর থেকে উত্তরাগামী পরিস্থান পরিবহনের একটি বাস ফ্লাইওভার থেকে নামার পর ব্রেক ফেল হয়ে যায়। তখন চালক হাসপাতালের গেটসংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমে ধাক্কা দেয়। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা এক পথচারী নিহত হন। নিহত রফিকুল ইসলাম একটি হোটেলের কর্মচারী।
বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর। তিনি বলেন, ‘‘চালক অনেকবার হর্ন দিয়েছিল। বাকিরা সরে গেলেও এক পথচারী মোবাইলে ব্যস্ত থাকায় গাড়ির নিচে পড়েছে। বাসটির ব্রেক ফেল হয়ে গিয়েছিল।’’
তিনি আরও জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









