রাজধানীর মিরপুর-১১ এলাকার পল্লবী এভিনিউ-৫-এর ১৫/১ নম্বর রোডের নীমতলিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় এক পথচারীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর আনুমানিক ৩টা ১০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফোরস্টার গ্রুপের নেতৃত্বে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের এক পর্যায়ে দুই রাউন্ড গুলি ছোড়া হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে মো. হাসান (২৫) নামে এক পথচারীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় বলে দাবি করা হয়েছে।
অপহৃত মো. হাসানের পিতার নাম মুসলিম মিয়া। তার গ্রামের বাড়ি ভেলুমিয়ার চর, ভোলা সদর উপজেলা, ভোলা জেলায়। পরিবারের সদস্যরা তার নিরাপদ উদ্ধারের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় পল্লবী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শেষে প্রকৃত ঘটনা জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









