যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুল ও তার মেয়ে মাদ্রাসার সঙ্গে রাস্তার বিরোধের জেরে শ্রেণিকক্ষে শিক্ষকদের সঙ্গে বাদানুবাদ ও মারতে উদ্যত হলে অভিভাবকরা প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে এমপি কন্যা অনন্যা হাতে থাকা তালা ছুঁড়ে মোছা. রেক্সনা খাতুন (৩৭) নামে এক নারীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৮) জুলাই যশোর সদরের নীলগঞ্জ এলাকায় অব্স্থিত আল মাদরাসাতুশ শারইয়্যাহ’র নার্সারির পাঠদান কক্ষে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী অভিভাবক তৃতীয় শ্রেণি পড়ুয়া আয়াতের মাতা ও একই এলাকার বাসিন্দা নয়নের স্ত্রী।
এ ঘটনায় যশোর কোতয়ালী থানায় অভিভাবক ও মাদ্রাসা কমিটির পক্ষ হতে পৃথক পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানাই, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য ও তার মেয়ে মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষকদের সাথে বিরোধে জড়ান এবং মাদ্রাসা শিক্ষক নাসিরকে মারতে উদ্যত হন। এক পর্যায়ে সেখানে উপস্থিত থাকা অভিভাবকরা প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে অনন্যা তালা ছুড়ে মেরে রেক্সনার মাথা ফাটিয়ে দেন।
পরে এলাকাবাসী জড়ো হয়ে থাকলে এমপি ও তার কন্যা বাসায় ঢুকে মূল ফটকে তালা লাগিয়ে দেন। বিক্ষুদ্ধ এলাকাবাসী তাদের বাসার সিসি ক্যামেরা ও গ্লাস ভাংচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্ঠা চালালেও অভিভাবক ও এলাকাবাসী বাসভবনটি অবরুদ্ধ করে রাখে।
ইতিমধ্যে যশোরের পুলিশ সুপার ও ক-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মাদ্রাসা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। ডিবি পুলিশসহ প্রসাশনের একাধিক গোয়েন্দা সংস্থা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।
সংবাদ লেখাকালীন সময়েও সংসদ সদস্য গোলাম রসুলের পরিবার অবরুদ্ধ রয়েছে।
কয়েকজন বিক্ষোভকারী অভিযোগ জানান, রাস্তায় চলাচল নিয়ে মাদ্রাসাটি বন্ধ করে দেওয়ার হুমকি দেয় এমপি কন্যা যা স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।
অপরদিকে ঘটনার পর সংসদ সদস্য ফেসবুক লাইভে বলেন, ‘‘মাদ্রাসায় যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধ আছে। রাস্তাটি সচল রাখতে তার মেয়ের সঙ্গে মাদ্রাসার হুজুরদের সাথে কথা কাটাকাটি হয়।’’
লাইভে এমপি গোলাম রসুল তার মেয়েকে মানসিক রোগী বলে দাবি করেন।
যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘‘বাড়ির সামনে থাকা একটি মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে সংসদ সদস্যের মেয়ের বিরোধ বাধে। এরপর এলাকাবাসী তাদের বিচারের দাবীতে এমপির বাসভবনে হামলা ও ভাংচুর করেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তাদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









