তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল বিকেলে উপজেলা সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।
প্রধান অতিথির বক্তব্যে এ জেড এম রেজওয়ানুল হক বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। সরকার কৃষকের জীবনমান উন্নয়ন ও কৃষিকে লাভজনক করতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। ধান ও অন্যান্য ফসলের পাশাপাশি তুলা চাষ লাভজনক হলে তারা ভবিষ্যতে আরও বেশি জমিতে তুলা আবাদ করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: মাহমুদ হুসাইন রাজু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: রাজিব হুসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সানাউল্লাহ, ইঞ্জিনিয়ার এজেড এম আরিফুল হক রিয়েল, ঠাকুরগাঁও জোনাল অফিসের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেলিনা আকতার, অবসরপ্রাপ্ত শিক্ষক আকরাম হোসেন মাষ্টার, সাবেক প্যানেল মেয়র মঞ্জরুুল আজিজ পলাশ, পার্বতীপুর কটন ইউনিট অফিসার আখতার মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উপজেলার প্রতি কৃষককে ৩৩ শতক জমিতে তুলা চাষের জন্য তুলা বীজ ৬০০ গ্রাম, ইউরিয়া ২৫ কেজি, টিএসপি ৫০ কেজি, এমওপি ৫০ কেজি, বোরন ২ কেজি, কীটনাশক ৩০০ মিলি, ছত্রাকনাশক ১৫০ গ্রাম ও বৃদ্ধি নিয়ন্ত্রক ৩০০ মিলি বিনামূল্যে তুলা চাষের প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









