ঢাকার শাহজালাল বিমানবন্দর লাগোয়া বিপণিবিতান সেন্টারপয়েন্টের একটি রেস্তোরাঁয় আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ বুধবার দুপুর পৌনে ১টায় সেখানকার পঞ্চম তলার একটি রেস্তোরাঁয় আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
সংস্থার মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, দুপুর ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন তারা। ফায়ার সার্ভিসের উত্তরা ও বিমানবন্দর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









