রাজধানীর আদাবর থেকে এক যুবতীর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আদাবরের হাক্কানি খাল থেকে ওই নারীর চারটি টুকরো উদ্ধার করা হয়। শরীর থেকে বিচ্ছিন্ন পা দুটি পাওয়া যায়নি।
পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে আদাবর হাক্কানি খালের পানিতে একটি ট্রাভেল ব্যাগ ভাসছিল। স্থানীয় লোকজন ব্যাগটি দেখে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি পানি থেকে তুলে সেটি খুলে খণ্ডিত লাশ দেখতে পায়। দুই হাত, মাথা এবং শরীর আলাদা করা ছিল। পা দুটি পাওয়া যায়নি।
আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর সমকালকে বলেন, খণ্ডিত লাশের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ দেখে ধারণা করা হচ্ছে, বয়স ১৮ থেকে ২২ বছর হতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









