চলন্ত অবস্থায় মেট্রো রেলের একটি বগির দরজা খুলে যাওয়ার ঘটনায় উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল ২৬ মিনিট বন্ধ ছিল। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এই যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটে। তবে দ্রুত ত্রুটি মেরামত করায় পরবর্তীতে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মেট্রো রেলের পেছনের দিকের একটি দরজা হঠাৎ খুলে যায়। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে সকাল ৭টা ৩৭ মিনিটে ট্রেন চলাচল স্থগিত করা হয়।
পরে প্রকৌশলীরা দ্রুত মেট্রো রেলের ওই যান্ত্রিক ত্রুটি সমাধান করেন। ত্রুটি দূর হওয়ার পর সকাল ৮টা ৩ মিনিটে পুনরায় মেট্রো রেলের চলাচল স্বাভাবিক হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









