বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করা পোশাকশ্রমিকরা অবস্থান ছেড়েছেন। এতে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আন্দোলনরত শ্রমিকরা আনুমানিক দুপুর ১২টার দিকে সড়ক থেকে সরে যান। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
তবে ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিকদের আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড থেকে বিএনএস সেন্টার এবং খিলক্ষেত থেকে আজমপুর পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। এতে গন্তব্যে যাতায়াতকারী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ৬-৭টি পোশাক কারখানার শ্রমিকরা।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির পাশাপাশি বাসাভাড়া, চিকিৎসা ও সন্তানদের পড়াশোনার খরচ বেড়েছে। ফলে বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্য


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









