ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে ‘তেরেনাম বাবু’কে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদ বাবুকে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
কোন মামলায় বা কী অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, জানতে চাইলে ডিবির এই কর্মকর্তা বিস্তারিত জানাতে পারেননি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করার প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









