যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বিতীয় দিনের মতো আলোচনা শুরু হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভ এ তথ্য নিশ্চিত করেন।
আবুধাবি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় উমেরভ বলেন, ‘‘আমরা আলোচনার দ্বিতীয় দিন শুরু করছি। প্রথমে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক হবে। এরপর ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলাদা বৈঠক করব। আমরা কাজ চালিয়ে যাচ্ছি।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









