শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান

প্রকাশিত: ২১ মার্চ ২০২৬, ০৮:১৫ পিএম

আপডেট: ২১ মার্চ ২০২৬, ০৮:১৫ পিএম

সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান

ভাসমান-নিরন্ন মানুষের সংখ্যা শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে সরকারসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ মার্চ) দুপুরে নতুনধারা বাংলাদেশ এনডিবির মিডিয়া সেল এই তথ্য জানানো হয়।

তোপখানা রোডস্থ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ‘ঈদ মেহমান’-এ ভাসমান-নিরন্নসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে খাবার পরিবেশনে অংশ নেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক সৈয়দ ফারুক প্রমুখ।

এসময় মোমিন মেহেদী গণমাধ্যমকে বলেন, বাংলাদেশে স্বাধীনতার ৫৪ বছর পর এসেও কোনো সরকার দ্রব্যমূল্য স্থিতিশীল করার জন্য পদক্ষেপ নেয়নি। বরং রেশিনিং, টিসিবিসহ বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে দুর্নীতিকে লালন পালনের পাশাপাশি সাধারণ মানুষের অভাব দূর করবার পরিবর্তে পেলে-পুষে বড় করছে। যে কারণে অভাব কমছে না, দুর্নীতি থামছে না।

তিনি আরও বলেন, আমরা আশরা করবো বিএনপি সরকার সেই ভুল আর করবে না। যেই ভুলের কারণে অতিতের সরকারগুলোর পতন হয়েছে।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.