সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঈদের পর দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে

প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ১১:৫৭ এএম

আপডেট: ২২ মার্চ ২০২৬, ১১:৫৮ এএম

ঈদের পর দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে

ঈদের পর দিনেও রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। যারা নানা কাজে ঈদের আগে বাড়ি যেতে পারেননি, কিংবা ছুটি পাননি, তারা প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ছুটছেন।

রোববার (২২ মার্চ) সকালে মানুষের চাপ দেখা গেছে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। বিভিন্ন প্ল্যাটফর্মে মানুষের ভিড়। হাতে মালপত্র, কারও সঙ্গে ছোট শিশু- সব মিলিয়ে ঘরে ফেরার এক ব্যস্ত চিত্র।

বাস টার্মিনালে ভিড় বেশি থাকায় কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। যদিও এবারের ঈদ ঘিরে ৭ দিন ছুটি হওয়ায় যাত্রাপথে তেমন ভোগান্তি পোহাতে হয়নি ঘরমুখো মানুষকে।

এদিকে, বাড়ির পথ ধরতে স্টপেজ ছাড়াও বিভিন্ন সড়কের মোড় থেকে বাসে উঠছেন যাত্রীরা।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.