শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কদমতলী গ্যাসলাইট কারখানার আগুনে নিহত ৫

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পিএম

আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পিএম

কদমতলী গ্যাসলাইট কারখানার আগুনে নিহত ৫

রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাসলাইট তৈরির টিনশেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, দুপুর সোয়া ১টার দিকে কারখানাটিতে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগুন নিয়ন্ত্রণের পর এ পর্যন্ত পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা নারী নাকি পুরুষ; তা বোঝা যাচ্ছে না। অনুসন্ধান করা হচ্ছে।

এর আগে, দুপুর সোয়া ১টার দিকে কারখানাটিতে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থার সাতটি ইউনিটের চেষ্টায় দুপুর আড়াইটায় আগুন নিয়ন্ত্রণে আসে।

নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, টিনশেড কারখানায় আগুনের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পর্যায়ক্রমে ইউনিট বাড়িয়ে সাতটি করা হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানায়নি নিয়ন্ত্রণ কক্ষ।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.