সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

অবৈধ বাস কাউন্টার সরাতে ডিএমপির নির্দেশনা

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ পিএম

আপডেট: ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ পিএম

অবৈধ বাস কাউন্টার সরাতে ডিএমপির নির্দেশনা

রাজধানী ঢাকার যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মহানগরের অভ্যন্তরে অবৈধ আন্তঃজেলা বাস কাউন্টার আগামী ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে।

রবিবার (৫ এপ্রিল) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শহরের বিভিন্ন এলাকায় অনুমোদনবিহীন বা রুট পারমিটবিহীন নাইট কোচ কাউন্টার, পার্কিং এবং যাত্রী ওঠানামার কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিশেষ করে রাতের সময়ে তীব্র যানজট দেখা দিচ্ছে।

বিজ্ঞপ্তিতেি আরও বলা হয়েছে, ৭ কার্যদিবসের মধ্যে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল ছাড়া মহানগরের অন্য কোনো স্থানে আন্তঃজেলা বাসের কাউন্টার পরিচালনা না করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধ নাইট কোচ কাউন্টার স্ব-উদ্যোগে সরানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, সময়মতো নির্দেশনা পালন না করলে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে অর্থদণ্ড, কারাদণ্ড, রুট পারমিট বাতিল এবং মালামাল বাজেয়াপ্তের মতো পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকতে পারে।

ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেন, জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহানগরের যানজট কমাতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.