সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ট্রাফিক আইন লঙ্ঘন

সাড়ে ৪ হাজার মামলা ডিএমপি’র

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:০২ পিএম

আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:০২ পিএম

সাড়ে ৪ হাজার মামলা ডিএমপি’র

ফাইল ফটো

রাজধানীর বিভিন্ন এলাকায় সবশেষ ২৪ ঘণ্টায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৪ হাজার ৫০০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। 

শনিবার (১৭ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিসি মিডিয়া) তালেবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩১টি বাস, ২টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৮৯টি সিএনজি ও ২৮৫টি মোটরসাইকেলসহ মোট ৪৮০টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ১২৯টি বাস, ১৫৫টি ট্রাক, ১৪৫টি কাভার্ডভ্যান, ১৭৪টি সিএনজি ও ৫৫৮টি মোটরসাইকেলসহ মোট ১ হাজার ৩৯৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯টি বাস, ৬টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি ও ১৫৬টি মোটরসাইকেলসহ মোট ২৮৯টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩৯টি বাস, ৩৩টি ট্রাক, ৫৮টি কাভার্ডভ্যান, ১২২টি সিএনজি ও ৭৬২টি মোটরসাইকেলসহ মোট ১ হাজার ৩০৫টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ১৩টি বাস, ৭টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ১০৫টি মোটরসাইকেলসহ মোট ২৩৩টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩০টি বাস, ৮টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৫৫টি সিএনজি ও ১৫৯টি মোটরসাইকেলসহ মোট ৩৫১টি মামলা হয়েছে।

ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ১০১টি মোটরসাইকেলসহ মোট ১৯৮টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩টি বাস, ১২টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ১৯৯টি মোটরসাইকেলসহ মোট ২৪৭টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৬৬৫টি গাড়ি ডাম্পিং ও ২১৩টি গাড়ি রেকার করা হয়েছে।

অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.