মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কুষ্টিয়ায় স্বেচ্ছাশ্রমে খাল পুনঃখননের কাজ উদ্বোধন

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৯:০২ পিএম

আপডেট: ১৯ মে ২০২৬, ০৯:০২ পিএম

কুষ্টিয়ায় স্বেচ্ছাশ্রমে খাল পুনঃখননের কাজ উদ্বোধন

কুষ্টিয়ার খোকসায় স্বেচ্ছাশ্রমে খাল পুনঃখননের কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) শিমুলিয়া ইউনিয়নের কালিশঙ্করপুর এলাকায় ‘স্বেচ্ছাশ্রমে কাটব খাল, বদলে দেব দেশের হাল’ প্রতিপাদ্যে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান।

এর মাধ্যমে উপজেলার মোল্লাপাড়া থেকে একতারপুর ইউনিয়নের স্লুইসগেট পর্যন্ত ৯ কিলোমিটার সরকারি খাল খনন করা হবে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খান বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দলের প্রায় তিন শতাধিক নেতাকর্মীদের নিয়ে খাল পুনঃখননের কাজ শুরু করা হয়েছে। যতদিন সরকারের এই প্রকল্প চালু থাকবে, ততদিন আমরা স্বেচ্ছাশ্রমে সরকারি কাজে সহযোগিতা করব।”

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান উপস্থিত জনগণের উদ্দেশে বলেন, “এখানে যদি আপনারা অংশগ্রহণ না করেন, তাহলে তা সঠিক মাত্রায় গ্রহণযোগ্য পায় না। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, তার এই পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন করবেন। আমরা এই বৃহৎ কর্মযজ্ঞে আপনাদের সবার অংশগ্রহণ চাই। কারণ এই দেশ আমাদের সবার।”

তিনি আরও বলেন, “আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। কাজের সঙ্গে মানুষকে যত বেশি সংযুক্ত করবেন। তত বেশি সরকারের সঙ্গে সম্পৃক্ততা বাড়ছে। দেশের উন্নয়ন স্বতঃস্ফূর্ত হবে।”

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল ওয়াদুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন, সহকারী কমিশনার ভূমি তাসনিম জাহান, জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, উপজেলার বিএনপি সভাপতি আলাউদ্দিন খান ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপনসহ অন্যরা।

কু/কু/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.