বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

পটুয়াখালীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ অনুষ্ঠিত

প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৭:১৮ পিএম

আপডেট: ২০ মে ২০২৬, ০৭:১৮ পিএম

পটুয়াখালীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ অনুষ্ঠিত

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) সকালে পটুয়াখালী সদর ফায়ার স্টেশনে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ তারেক হাওলাদার। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. দেওয়ান রাজিবের সভাপতিত্বে অনুষ্ঠানমালায় বিশেষ অতিথি ছিলেন জেল সুপার মোহাম্মদ আতিক,  অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ অপু সরোয়ার।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা সাহসিকতার সাথে যে কোন সংকটে উদ্ধার কার্য পরিচালনা করেন তাদেরকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। তাদের কাজে সহযোগিতা সকলের জন্য কাম্য।

‘অগ্নিযোদ্ধাদের একটাই পথ, নিরাপদে রাখবো সম্পদ ও জীবন’ এই প্রতিপাদ্যে এব ছর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হচ্ছে।

সু/প/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.