“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” শ্লোগানকে সামনে রেখে শিশু রামিসা হত্যার বিচারসহ কন্যাশিশু ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুরে শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) সুনামগঞ্জ সদর এবং সুশাসনের জন্য নাগরিকের উদ্যেগে এই মানববন্ধন অনুষ্টিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ও নারী নেত্রীরা শিশু রামিসা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুজন উপদেষ্টা ও লেখক সুখেন্দু সেন, সুজনের নির্বাহী সদস্য ও ইসলামগঞ্জ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নুরুজ আলী, সদর পিএফজির নারী অ্যাম্বাসেডর শাহীনা চৌধুরী রুবি, পিস অ্যাম্বাসেডর সালেহিন চৌধুরী শুভ, সিরাজুল ইসলাম পলাশ, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম সুবল, সাতগাঁও জিবদারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নোমান আহমদ, সুজনের নির্বাহী সদস্য মোহাম্মদ আবু নাসার, সাংগঠনিক সম্পাদক নুরুল হাছান আতাহের প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









