পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ আমির হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর মনতাজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই এলাকার মৃত মোতালেব হালাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী থানা পুলিশ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় আমির হোসেনের বাড়ির পাশ থেকে ৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) ইলিয়াস মুন্সি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









