চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৭১ বছর বয়সি এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার (২৪ মে) দিবাগত রাতে অভিযুক্ত তরিকুল ইসলামকে আটক করা হয়। আটক তরিকুল দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
দামুড়হুদা থানার এএসআই পূরবি বসু জানান, গত বুধবার (২০ মে) দুপুরে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গুচ্ছ গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধা গ্রামের রাস্তা দিয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে ওই যুবক তাকে সহযোগিতার কথা জানিয়ে সঙ্গে যেতে থাকে। পথিমধ্যে মেন্দের মাঠ অতিক্রম করার সময় যুবক তরিকুল বৃদ্ধাকে ফুসলিয়ে মাঠের পাশে এক নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে বলে ওই বৃদ্ধা অভিযোগ করেছেন।
এ ঘটনায় ওই বৃদ্ধা সোমবার (২৫ মে) সকালে বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায় তরিকুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









